শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা

ডেস্ক রিপোর্ট / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটিতে থাকা ৫ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নিয়েছে ছাত্রদল।

গতকাল শনিবার (২৫ মে) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় তারা যোগদান করেন।

রোববার (২৫ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য তথ্য নিশ্চিত করেছেন নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

ছাত্রদলে যোগ দেওয়া ৫ নেতা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির সাবেক সহমুখপাত্র রিশাদুল আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।’

রিশাদুল বলেন, আমি আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শের সকল লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকেসহ অন্যদেরও বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে পদায়ন করা হয়। এর প্রেক্ষিতে আমি পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ