শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বাদাম ক্ষেতে লাগানো হয়েছিল গাঁজার গাছ, পুলিশের অভিযানে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

- পঞ্চগড় প্রতিনিধি / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

 

পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বাদাম ক্ষেতের ভেতর থেকে গাঁজার গাছ এবং নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুরে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় অভিযান চালিয়ে রতন ওরফে লাবু (৩০) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রতন ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু হোসেনের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার মাছ পুকুরী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে রতনের হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তার বাদাম ক্ষেতের ভেতরে রোপণ করা ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলোর ওজন আনুমানিক ২ কেজি ৮০০ গ্রাম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গ্রেফতার রতনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা রুজু করা হয় এবং পরদিন শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ