শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ড. ইউনুস অভিমানে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ : রাশেদ প্রধান

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ কোনো সমাধান নয় উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ড. ইউনূস অভিমান করে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, দেশ এক কঠিন সময় পার করছে। জুলাই ঐক্য ধ্বংসের পথে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারো চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের এই পরিস্থিতির জন্য প্রথমত দায়ী অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার আক্রমণাত্মক বক্তব্য; দ্বিতীয়ত ক্ষমতালোভী রাজনৈতিক ব্যক্তিদের কাদা ছোড়াছু্ড়ির রাজনীতি। আমরা বুঝে কিংবা না বুঝেই দিল্লির পাতা ফাঁদে পা দিচ্ছি। আমাদের অনৈক্যে লাভবান হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। আমাদের মনে রাখতে হবে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, অভিমানী পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, জিতবে ভারত।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। নয় মাস পর এসে অভিমানী পদত্যাগ আপনাকে মানায় না। বাংলার পবিত্র মাটিতে পতিত আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আর তাই বিতর্কিত উপদেষ্টাদের পরিবর্তন করুন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুন এবং জাতীয় ঐক্য গড়ে তুলুন। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করুন; দল হিসেবে আওয়ামী লীগের বিচার করুন, প্রয়োজনীয় সংস্কার করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলার মানুষকে হতাশ করবেন না।

জাগপার জরুরি সভায় আরো অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, মো. সাজু মিয়া, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, মো. মনির হোসেন, মো. দুদু মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ