শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

এই মুহূর্তে দরকার অর্থবহ সংলাপ : জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতোমধ্যে নির্বাহী পরিষদের সভা করেছি। আলোচনা করে উপসংহারে উপনীত হয়েছি , সংঘাত এবং কাঁদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ সংলাপ।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সংলাপের ব্যবস্থা বর্তমান সরকারকে করে দিতে হবে। সমস্যা যত বড় হোক, আমরা বিশ্বাস করি যে, আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।

দেশের সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলি সকলকে বিচলিত করেছে। আমরা বিচলিত না হলেও দায়িত্বশীল সংগঠন হিসেবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। তারমধ্যে নির্বাহী পরিষদের সভা করে সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় সভা ডাকার জন্য। আমরা আশা করি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতে দেখেছি এমন পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে ডায়ালাগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ