শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার পুর্নবাসিত হবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা জাহিদ হোসেন

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর):- / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার তাদের কাছে থাকা লুন্ঠনকৃত অর্থ ও অস্ত্র দিয়ে আপনার আমার মাঝে বিভেদ সৃষ্টি করবে।এই বিভাজনের ভিতর দিয়ে তারা আবার পুর্নবাসিত হওয়ার চেষ্টা করবে,পলায়নকৃত স্বৈরাচারের সাথে যারাই জড়িত আছে তাদের কাউকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের হিলিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মহিলা কলেজের হলরুমে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন,আমরা মনে করি এই দেশটা সবার। আমরা শ্রদ্ধা জানায় আবু সাইদ, মুগ্ধদের কিন্তু আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারবো না। অতএব মনে রাখতে হবে যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে। কোনো অবস্থাতেই গায়ের জোরে গণতন্ত্র চলে না, জনআকাঙ্খা হচ্ছে সংবিধান। সংবিধান ছিঁড়ে ফেলার আপনি কে? সংবিধান পরিবর্তনের মালিক জনগণ, তাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে সিদ্ধান্ত নিবে কি কি পরিবর্তন হবে।

এর আগে তিনি কর্মীসভা স্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ