শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন পীরগঞ্জের মাসুম

ডেস্ক নিউজ : / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হয়েছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাসুম বিল্লাহ।

গতকাল শনিবার (১৭ মে) সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়। কমিটিতে তিনি সংগঠক হিসেবে স্থান পেয়েছেন। এর আগে গত শুক্রবার (১৬ মে) এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় যুব শক্তি। ওইদিন আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সংগঠক মাসুম বিল্লাহ বলেন, যুবকদের নিয়ে এ দেশের আপামর জনতার যে আশা আকাঙ্খা, সেটি পুরণের জন্যেই জাতীয় যুব শক্তির জন্ম হয়েছে। আমরা দেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কাজ করতে চাই। গতানুগতিক যুব রাজনূতি বলতে যা বোঝায় আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই এবং নতুন ধারার রাজনীতির সাথে সমাজ ও রাষ্ট্রকে পরিচয় করিয়ে দিতে চাই।

প্রসঙ্গত, মাসুম বিল্লাহ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার তুলারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাফরপাড়া দারুল উলুম কামিল মাদারাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জুলাই আন্দোলনে তিনি অসামান্য অবদান রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ