শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ঢাবিতে বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে: ভিসি

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য ড.অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রোববার (১৮ মে) এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সাম্য হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।’ড. নিয়াজ আহমেদ খান আরও বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেপ্তার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।

সমাবেশে সাম্যর ভাই অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম‍্যর চরিত্র হননের চেষ্টা চলছে। এর নিন্দা জানিয়ে ভিসি বলেন, বিচার নিশ্চিত করতে গিয়ে যেন নিরীহ কাউকে ফাঁসানো না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ