শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, বৈষম্যবিরোধীর দুই নেতাসহ গ্রেপ্তার ৮

ডেস্ক নিউজ : / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

খুলনায় এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকার।

এর আগে, বুধবার রাতে আটক ৮ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রায়হান, খুলনা মহানগরীর সহকারী মুখপাত্র এসএম শামুন ইশমাম, সোহেল শেখ, শেখ সাজ্জাদ, নাঈমুর রহমান, শেখ রাকিবুল ইসলাম, মোহিদুল ইসলাম রাজন, তৌহিদুল ইসলাম শাওন।

মামলার আরেক আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর নির্বাহী সদস্য মনিরুজ্জামান টিপু পলাতক।

ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকারের স্ত্রী শাহানাজ বেগম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৮-৯ যুবক তাদের বাসায় উপস্থিত হন। এ সময় তারা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে ঢোকেন। এরপর তার স্বামী বাপ্পি সরকারকে বলে আপনি আওয়ামী লীগকে টাকা দেন এবং আপনার কাছে অস্ত্র রয়েছে। তারা বলে আমাদের বিষয়ে ডিজিএফআই, এনএসআই ও পুলিশ অবগত আছে এবং তাদেরকে তদন্তের জন্য পাঠিয়েছে। এ থেকে বাঁচতে হলে তাদের ৫ লাখ টাকা দিতে হবে। তার স্বামী টাকা দিতে অস্বীকার করলে ছাত্ররা তাকে মারধর ও তুলে নেওয়ার চেষ্টা করে। তার ও বাচ্চাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ওই যুবকদের আটকে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করে।

নগরীর খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজির আরও অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ