শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে : সারজিস

ডেস্ক নিউজ : / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে!’

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের ছিলাম বলেই ছুপা আওয়ামীপ্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে।

আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যেকোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে।’

তিনি আরো বলেন, ‘তাই জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়।

অন্যথায় ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ