শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

পলাতক স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে : তারেক রহমান

ডেস্ক নিউজ : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

সংস্কারের নামে কালক্ষেপণ করে পলাতক স্বৈরাচারের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিশন বাংলাদেশের মিলনায়তনে ইস্টার পুনর্মিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

গুমের শিকার বিএনপিনেতা সাজেদুল হক সুমনের খোঁযে তার বাসায় পুলিশি তল্লাশির ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘তর্কের খাতিরে দরে নিলাম, সুমন সম্পর্কে হয়তো পুলিশ জানত না। কিন্তু পলাতক স্বৈরাচারের সময় দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, হয়তো ৫ আগস্ট একজন যেভাবে পালিয়ে গেছেন, তিনিও সেভাবে গেছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার নাকি তার দেশত্যাগের বিষয়ে নাকি কিছুই জানে না, তাহলে অন্তর্বর্তী সরকার জানেটা কী? অভিযোগ উঠেছে, সংস্কারের নামে কালক্ষেপন করে একদিকে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। অপরদিকে সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ ও স্বৈরাচারীবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল, তাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। পলাতক স্বৈরাচারের দোসরদেরও হয়তো পুনর্বাসন করার ক্ষেত্র তৈরি করতে চাইছে। এই বিষয়গুলো ঘুরেফিরে মানুষের মনে প্রশ্ন জেগেছে।’

তারেক রহমান আরও বলেন, ‘রাষ্ট্রে আইনের শাসনই একমাত্র জনগণের নিরাপত্তা দিতে পারে। আইনের শাসন নিশ্চিত করার একমাত্র শর্ত হচ্ছে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ ও সরকার। নির্বাচিত সরকারকে জনগণের দিকে মুখাপেক্ষী করে দেওয়া গেলে দেশে আইনের শাসন ও গণতন্ত্র টেকসই হয়ে উঠে।’

এ সময় তারেক রহমান নিবনির্বাচিত পোপকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন পোপ সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ