শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজ

ডেস্ক নিউজ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের চূড়ান্ত শুনানি আজ মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ মামলার শুনানি করবেন। আদালতের কার্যতালিকায় মামলাটি ২৮ নম্বরে রয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আসামিপক্ষে শুনানি উপস্থাপন করবেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এবং শিশির মনির। এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দেওয়া হয় আজহারের পক্ষে। আদালত তখন দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশনা দেন, যা অনুযায়ী প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও লুটপাটসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে ২৫ ও ৫ বছরের কারাদণ্ড দেন।

পরবর্তীতে ২০১৯ সালের ৩১ অক্টোবর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায়ের শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ২, ৩, ৪ ও ৬ নম্বর অভিযোগে দণ্ড বহাল রাখেন এবং ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেন। আসামিপক্ষে তখন ছিলেন খ্যাতিমান আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল (প্রয়াত) মাহবুবে আলম।

সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় ২০২০ সালের ১৫ মার্চ। এরপর ওই বছরের ১৯ জুলাই মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহার। তিনি ২৩ পৃষ্ঠার আবেদনে ১৪টি যুক্তি উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ