শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ইসরায়েলের দিকে ছোড়া হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে

ডেস্ক নিউজ / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা মাঝপথে সৌদি আরবে এসে পড়েছে। এই ঘটনা সম্পর্কে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ তথ্য প্রকাশ করেছে।

 

এতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল, তবে মাঝপথে তা সৌদি আরবে পড়ে। রিপোর্টে ঠিক কোথায় এটি পড়েছে, তা পরিষ্কার করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য কোনো বড় হুমকি সৃষ্টি করেনি।

 

এদিকে, সৌদি আরব বা হুতি গোষ্ঠী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে হুতি গোষ্ঠী বুধবার জানিয়েছে যে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।

 

গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর এবং তার আশপাশের সমুদ্র এলাকায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। পাশাপাশি তারা ইসরায়েলে বিভিন্ন ধরনের হামলাও চালিয়েছে। তবে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগরে হামলা বন্ধ করে দিয়েছিল।

 

তবে গত মাসে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা দেওয়া এবং নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরুর জবাবে হুতি গোষ্ঠী আবারও ইসরায়েলে হামলা শুরু করে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ শুরুর পর থেকে হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়, বাকি ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ