জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যানার প্লাকার্ড হাতে নগরীর ৩৩টি ওয়ার্ডের জামায়াত-শিবিরের নেতাকর্মী তেল, গ্যাসের মূল্য কমিয়ে দেয়ার দাবীতে শ্লোগান দেন। এরপর প্রেসক্লাব প্রাঙ্গনে মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল, সহকারী সেক্রেটারী আল আমিন হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাড. কাওছার আলী ও ছাত্রশিবির মহানগরের সভাপতি আনিছুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে দেশের উন্নয়নে তার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি সরকারের দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত ৪ বার জ¦ালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সর্বক্ষেত্রে মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ^াস উঠবে। সরকার জনগণকে স্বস্তি দেয়ার বদলে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। সমাবেশে অবিলম্বে জ¦ালানি তেলের দাম না কমালে জনগণের এক দফা দাবী বাস্তবায়নে জামায়াত রংপুর থেকে আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারী দেয়া হয়