শিরোনাম
রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

বার্তা প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী রাজিন মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মিঠাপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিন খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি মামলার বরাত দিয়ে জানান, ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজিন। সেই সাথে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। গত ১৭ আগস্ট রাত ২টার দিকে রাজিন ওই ছাত্রীর বাড়িতে এসে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। রবিবার মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে রাজিনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ