শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

উর্দূভাষী আটকে পড়া জনগোষ্ঠি সাধারণ পূর্নবাসন কমিটি-এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এসপিজিআরসি’র নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে নগরীতে শোক র‌্যালী করে। এরপর রেলওয়ে কবরস্থানে নাসিম খানের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন, এসপিজিআরসি পাকিস্তানের নেতা হুমায়ুন জাফর, এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়া ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, সিরাজগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার নেতাকর্মী পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। এরপর এম নাসিম খানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, মরহুম নাসিম খান একজন মানবিক নেতা ছিলেন। তিনি শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর যে কোন খানে মানুষ নির্যাতিত-বঞ্চিত হলে তিনি প্রতিবাদ জানাতেন। তাদের পাশে থাকার চেষ্টা করতেন। সারাদেশের মধ্যে ১৩টি জেলায় ১৭টি ক্যাম্পের এসপিজিআরসি নেতাকর্মীরা এম নাসিম খানকে শ্রদ্ধা জানিয়েছে। তিনি যেমন নির্যাতিত-বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমরাও তার পথ ধরে এগিয়ে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ