শিরোনাম
বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

আশা মনি নিজস্ব প্রতিবেদক / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬


বহুল প্রত্যাশিত রংপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী কারমাইকেল কলেজের মূল ফটক ও অভ্যন্তরীন সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন, অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, কারমাইকেল কলেজের শিক্ষক মামুনুর রশীদ, ওয়াহেদুজ্জামান, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিকসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১
কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের মাধ্যমে কলেজের অবকাঠামোগত সৌন্দর্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রংপুর কার্যালয়ের জারি করা কার্যাদেশ সূত্রে জানা যায়, ‘রংপুর সদরস্থ কারমাইকেল কলেজে গেট ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৮১ লাখ ৪৫ হাজার টাকা। দরপত্র প্রক্রিয়া শেষে মেসার্স স্বপন কনস্ট্রাকশনকে ১ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ৪০৪ টাকায় কাজটি প্রদান করা হয়, যা প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ১০ দশমিক ৪৮ শতাংশ কম। কাজটি এক বছরের মধ্যে সম্পন্ন হবে এবং কার্যাদেশ জারির সাত দিনের মধ্যে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ