শিরোনাম
বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা

নিজস্ব বার্তা প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬



রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মধ্যে এক কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত এ অর্থ সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকারসহ দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তির পরিবার নির্ধারিত ফরমের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করলে যাচাই-বাছাই শেষে ক্ষতির ধরণ অনুযায়ী তাদের এ অর্থ প্রদান করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ