শিরোনাম
সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচী রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত রংপুরে জমি দখলে ইলিয়াসের একাধিক মামলায় নিঃস্ব চাচাতো ভাইয়েরা, বিষপানে একজনের আত্মহত্যা কারমাইকেল কলেজের উন্নয়ন দৃশ্যমান না হলে ২৮ জুলাই থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে নেসকো প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রংপুরে তিস্তা নদীর পানির তোড়ে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে, ভাঙ্গনে সর্বশান্ত মানুষ রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬


রংপুরে বস্তাবন্দী অবস্থায় নার্গিস বেগম (৪৬) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম ফসলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নার্গিস লতারপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে শিবপুর গ্রামের একটি জমি চাষ করার সময় একটি বস্তা স্থানীয়দের নজরে আসে। পরে সেটি খুলতেই নার্গিসের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ