শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কারমাইকেল কলেজের উন্নয়ন দৃশ্যমান না হলে ২৮ জুলাই থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী

নিজস্ব বার্তা প্রতিবেদক / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রংপুরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচী গড়ে তোলার হুশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা, মাহমুদুল হাসান মাসুম, হাফিজুল ইসলাম সংবাদ সম্মেলনে করে অভিযোগ করেন, কারমাইকেল কলেজের উন্নয়নে ২০২৫ সালে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলে ৩৭টি দাবী জানায়। এসব দাবীর মধ্যে ১২টি শিক্ষা মন্ত্রণালয়ের এবং ২৫টি ছিল কারমাইকেল কলেজ কর্তৃপক্ষর আওতাধীন। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ প্রশাসন দাবী মেনে নেয়ার আশ^াস দেন। কিন্তু এর বছর পেরিয়ে গেলেও কলেজের প্রধান ফটক নির্মাণ, লাইব্রেরী সমৃদ্ধকরণ, একাডেমিক ক্লাস রুম ও আবাসনের উন্নয়ন, খেলাধুলার আয়োজন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ২৫টি দাবী এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এনিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লাইব্রেরী ফি বাবদ প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লাখ টাকা নেয়া হয়। এতে ৫ বছরে ২০ লাখ টাকার বই কেনার কথা থাকলেও শিক্ষার্থীদের জন্য নতুন বই কেনা হয়নি। কলেজ ম্যাগাজিনের জন্য প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লাখ টাকা নেয়া হলেও কোন ম্যাগাজিন প্রকাশ করা হয় না। দরিদ্র তহবিলে শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও শিক্ষার্থীরা সেই টাকা পায় না। এমন করে প্রশাসনের নানা অনিয়ম-দূর্নীতিতে ভরে গেছে কারমাইকেল কলেজ।
এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল বলেন, দাবীর বিষয়ে কোন শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেনি। আজ তারা সংবাদ সম্মেলন করে যেসব দাবী উপস্থাপন করেছে এর অনেকগুলো অযৌক্তিক এবং কিছু উস্কানীমূলক। কোথাও দূর্নীতি হয়ে থাকলে তথ্য-প্রমাণ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ