শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান

বেরোবি প্রতিবেদক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশন, রংপুর-এর মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ৪ জন মেধাবী নারী শিক্ষার্থীকে এককালীন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান করা হয়েছে| আজ বুধবার (০১ জুলাই ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় তিনি বলেন, নারী শিক্ষার প্রসার ও মেধার মূল্যায়নে এই ধরনের বৃত্তি প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ| এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে তারা সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে| উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সমাজের সর্বস্তরের গুণীজন ও ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. কে মুশতাক ইলাহি| তিনি বলেন, মেধাবী নারী
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করাই এ বৃত্তির মূল লক্ষ্য| ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন|

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বেরোবি ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স এর সিনিয়র রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, এ বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়| তারা হলেন— অর্থনীতি বিভাগের মোছাঃ ফিরোজা আক্তার (সিজিপিএ ৩.৮৬), অর্থনীতি বিভাগের উর্মি রানী রায় (সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাহিদা হাসান দীপা (সিজিপিএ ৩.৭৮) এবং লোকপ্রশাসন বিভাগের মারজানা আক্তার ইতি (সিজিপিএ ৩.৬৭)|
এদিকে বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের জার্নাল অব স্যোশাল সায়েন্স (ভলিউম-৮, সংখ্যা-২) এর মোড়ক উন্মোচন করা হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ