শিরোনাম
বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

রিপোটারের নাম / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১ জুলাই) সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ এসএস পরিবহন থেকে ইয়াবার এ বড় চালান উদ্ধারসহ কারবারী মনসুর মন্ডল ওরফে বোদাকে আটক করা হয়। মনসুর রংপুর পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান করে। এক পর্যায়ে মাদক কারবারী মনসুর মন্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবা নিতে আসলে তাকে হাতে-নাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চায়ের প্যাকেটে ভেতর থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকারও বেশি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আবু জাফর ও বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, কক্সবাজারে মনসুরের একটি চায়ের দোকান রয়েছে। সে চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো। এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে ১২ হাজার ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছি। সে কার মাধ্যমে ইয়াবা আনতো, কোথায় বিক্রি করতো এবং এ চক্রের সাথে কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ