শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে

বার্তা প্রতিবেদক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬


রংপুরে পুকুরের পানিতে ডুবে অর্পিতা টুডু (১৯) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের চড়ক ডাঙ্গার সেবাসশিয়া টুডু’র পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। অর্পিতা টুডু ওই গ্রামের ভিনসেন্ট টুডু’র মেয়ে। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় পালিত হাঁস খোঁজার জন্য বাড়ি থেকে বাহিরে বের হন অর্পিতা। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরেননি। শনিবার সকালে স্থানীয়রা সেবাসশিয়া টুডু’র পুকুরে অর্পিতার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। এনিয়ে কোন অভিযোগ না থাকায় পুলিশ অর্পিতার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, স্থানীয়রা জানিয়েছে অর্পিতা সাঁতার জানতো না। অসাবধানতা বসত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ