শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক

নিজস্ব প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

মিঠাপুকুরে মিশুক ছিনতাই চেষ্টাকালে নারী সদস্য আটক,

নিজস্ব প্রতিবেদক 
রংপুরের মিঠাপুকুরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অটো ও মিশুক ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক মিশুক চালক।
আটক নারী হলেন উপজেলার আলীপুর নয়ারহাট গ্রামের লোকমান হোসেনের স্ত্রী আপি বেগম (২৬)। গুরুতর আহত মিশুক চালক আক্তার হোসেন (৩৮) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার হোসেন সন্ধ্যায় বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা বাজার থেকে আপি বেগমসহ তিন যাত্রীকে নিয়ে বালারহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে কয়েরমারী গ্রামের উল্লাগাড়ী পাথারের বটগাছ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। তিনি প্রতিরোধের চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও বাম হাতের আঙুলে উপর্যুপরি আঘাত করা হয়।
চালকের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ধাওয়া দেয়। প্রায় ৪০০ গজ দূরে ছিনতাই হওয়া মিশুকসহ আপি বেগমকে আটক করা হলেও তার দুই সহযোগী আশরাফুল ইসলাম (৩৩) ও রিয়াদ (২৩) পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ধারণা করছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অটো ও মিশুক ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রায় দেড় ঘণ্টা পর মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক নারীকে থানায় নিয়ে যায়।
এদিকে, গত কয়েক মাসে উপজেলায় ধারাবাহিক অটো ও মিশুক ছিনতাইয়ের ঘটনায় চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। স্থানীয় চালকদের দাবি, পুলিশের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও চক্রটিকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। নারী সদস্য আটকের ঘটনায় চালক ও যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে এবং দ্রুতই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ