শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বার্তা প্রতিবেদক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬


রংপুরে হামের উপসর্গ নিয়ে আবু হুজাইফা নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের হামের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু হুজাইফা পঞ্চগড় তেঁতুলিয়ার আমির হোসেনের ছেলে। গত ২৯ মে হামের উপসর্গ থাকা ওই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার শিশু আবু হুজাইফার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আ.ন.ম তানভীর চৌধুরী। এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১৬ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১ হাজার ৪০৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩৩৩ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ