শিরোনাম
রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বার্তা প্রতিবেদক / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রাজশাহী ও রংপুর বিভাগের ২৫ নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর যৌথ উদ্যোগে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে এতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা প্রশিক্ষণ গ্রহণ করেন। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান।
তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ক্ষমতার কাঠামো, শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং; নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা; এবং তথ্যের সত্যতা যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ