শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

বার্তা প্রতিবেদক / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লীরা। প্রধান জামাতে ইমামতি করেন, কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন। ঈদের খুতবা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনাসহ মুসলিম দেশের উপর সকল প্রকার দমন, নিপীড়ন, নির্যাতন বন্ধে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে রংপুর পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুর নগরী ছাড়াও প্রধান জামাতের সময়ের সাথে সংঙ্গতি রেখে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলাতে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সড়ক বিভাজকগুলোতে ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার হাসপাতাল, কারাগার ও এতিমখানাতে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ