শিরোনাম
রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

রংপুরে হোটেল-রেস্তোরা কর্মচারীদের মাঝে চেম্বারের স্বাস্থ্যবিধি সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬


স্বাস্থ্য সম্মত ইফতার পরিবেশনের লক্ষ্যে হোটেল-রেস্তোরা কর্মচারীদের মাঝে স্বাস্থ্যবিধি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর মেজবান হোটেল ও রেস্তোরা প্রাঙ্গনে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, চেম্বারের সহ-সভাপতি জুলফিকার আজিজ খান, পরিচালক কামাল হোসেন, পার্থবোস, মামুনুর রশীদসহ অন্যরা। এ কার্যক্রমে রংপুর জেলার ৭টি উপজেলায় এবং নগরীর ১৮০টি হোটেল-রেস্তোরায় ইফতার তৈরী ও পরিবেশনে নিয়োজিত কর্মচারীদের মাঝে কিচেন এপ্রোন, চুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এনামুল হক সোহেল বলেন, প্রতি বছরের মত এ বছরও চেম্বার হোটেল-রেস্তোরায় স্বাস্থ্যবিধি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। মানসম্মত ইফতার বিক্রিতে চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন হোটেল-রেস্তোরায় মনিটরিং করা হচ্ছে। আশাকরছি এবার রোজায় ব্যবসায়ীরা ক্রেতাদের মাঝে স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রি করতে পারবেন।
এদিকে প্রথম রোজায় ইফতারের দোকানে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। ক্রেতাদের চাহিদা অনুসারে বিক্রেতারা বিভিন্ন প্রকার ইফতার আইটেম তৈরী করেছেন। ছোটা, বুন্দিয়া, জিলাপী, পিঁয়াজী, বেগুনী, আলুর চপ, ডিম চপের পাশাপাশি শাহী জিলাপী, চিকন জিলাপী, বিভিন্ন প্রকার কাবাব, গ্রিলসহ বিভিন্ন আইটেমের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।  
মহুয়া বেকারী স্বত্ত্বাধিকারী নুরুল হক মুন্না বলেন, রোজার প্রথম দিনেই ক্রেতাদের ব্যাপক ভিড় রয়েছে। আমরা স্বাস্থ্য সম্মতভাবে ইফতার সামগ্রী তৈরী করেছি। আশা করছি পুরো রমজান ব্যবসা ভালো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ