শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপীরা কোনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না … রংপুরে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন

রিপোটারের নাম / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপীরা কোনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। যারা ব্যবসার নামে সরকারের ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। যদি দ্বৈত নাগরিকত্বের মানুষ ও ঋণখেলাপীদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়, তাহলে এনসিপিসহ দশ দলীয় জোট সারাদেশে প্রতিবাদ জানাবে। নির্বাচন কমিশন একটি দলের সাথে ঘনিষ্ঠতার কারণে যদি কোন ধরনের বৈষম্যমূলক আচারণ করা হয়, তাহলে আমরা সেটি বরদাস্ত করবো না।
দেশব্যাপী জাতীয় ছাত্রশক্তির গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা কার্যক্রম শুরুর লক্ষ্যে রবিবার (১৮ জানুয়ারী) সকালে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যূত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, দিন শেষে যতই না ভোটের ক্যাম্পেইন কেউ কেউ করুক না কেন, না ভোট নয় বাংলাদেশের জনগণ হ্যাঁ-এর পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চুড়ান্ত রায় প্রদান করবে। আপামর জনতা, পুলিশ, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী কবি-সাহিত্যিক, আলেম, নারী, হিন্দু-মুসলমান সকল ধরণের মানুষের কাছে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ছাত্রশক্তি ক্যাম্পেইন করবে।
তিনি বলেন, শহীদ হাদীকে যারা খুন করেছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের দোসরদের বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে এবং দোষীদের কার্যকর শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ