শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

প্রার্থীতা প্রত্যাহারের পর বোঝা যাবে দশ দলের জোট আছে কি নেই ….. রংপুরে জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জামায়াতের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, প্রার্থীতা প্রত্যাহারের পর বোঝা যাবে দশ দলের জোট আছে কি নেই। প্রত্যাহারের আগ পর্যন্ত আমাদের আলোচনা অব্যহত থাকবে। এখনই জোটগত নির্বাচন নিয়ে বলার কিছু নেই। জোটগত নির্বাচনের সুযোগ এখনও রয়েছে। ২৯ ডিসেম্বরের আগ পর্যন্ত যা ফয়সালা হয়েছে, তার ভিত্তিতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের নির্বাচনী পরিবেশ আরও উন্নত করতে হবে। এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হয়নি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসেনি। আশা করি সরকার ও নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নেবে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি। ভোটাররা যেন নিজেদের ভোট দেবার সুযোগ পায় সেই পরিবেশ নিশ্চিত করা না গেলে নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য হবে না। আশা করি নির্বাচন আসতে আসতে পরিস্থিতির উন্নতি হবে ইনশা আল্লাহ।
তিনি বলেন, আমি মজলুম, ১৪ বছর কারাগারে ছিলাম ৩টি ফাঁসির দন্ড নিয়ে। চব্বিশের দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমার মুক্তিরপথ সুগম হয়। রংপুর-২ আসনে দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। আজ আমার মনোনয়ন বৈধ হয়েছে। আমি রংপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এখানকার শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবো। এছাড়া দুই উপজেলার যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে নষ্ট করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমি কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জামায়াতের নেতা অ্যাড. কাওছার আলীসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ