শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নির্বাচনে সহিংসতার শংঙ্কা ও কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে… রংপুরে ড. দেবপ্রিয় ভট্টাচার্য

উঃবার্তা প্রতিবেদক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহŸায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না। নির্বাচনের পথে সহিংসতা বাড়ার শংঙ্কা ও নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নেই। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে। শনিবার (২৯ নভেম্বর) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে নাগরিক প্লাটফর্মের ‘আঞ্চলিক পরামর্শ সভা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়ে আছে এনিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশের পেশাজীবি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রবাসীসহ সর্বস্তরের মানুষ নির্বাচন চায়। আমলাতন্ত্রের ভেতরে যে অস্বস্তি আছে সেটি কাটানোর জন্য নির্বাচন চাওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে একই রকম পরিস্থিতি। মানুষের মনে একদিকে প্রচন্ড প্রত্যাশা অপরদিকে আস্থার অভাব।
তিনি বলেন, আপনারা মনে করেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপের ভেতরে ঢুকতে পারেনি। স্থানীয় পর্যায়ে এ কথা আরও বেশি লক্ষ্য করা গেছে। এমনকি মিডিয়াও বলছে এ কথা। এমন পরিস্থিতি কতদিনে কাটবে তা এখন দেখার বিষয়।
তিনি আরও বলেন, আমরা নাগরিকদের প্রত্যাশা ও রাজনীতিবীদদের প্রতিশ্রæতিকে একটি বন্ধনের মধ্যে আনতে চাচ্ছি। এতে করে জবাবদিহিতার প্রক্রিয়াটা অব্যহত থাকবে। আগামী সংসদে এসব প্রতিশ্রæতি কিভাবে প্রতিপালন করা হবে, তা নিয়ে রাজনীতিবীদদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিউল ইসলাম, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রæপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা মতামত ও পরমার্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ