শিরোনাম
রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

রমেক হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়াতে সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫


রোগীদের সঠিক চিকিৎসা, রোগী ও স্বজনদের দূর্ভোগ নিরসন, পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ দালালদের দৌরাত্ব রোধে সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সংগঠক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ মারুফুল ইসলাম, সার্জারী বিভাগের ডাঃ আব্দুল বাছেত, হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই সংস্কার আন্দোলন কর্মসূচী পরিচালনা করা হবে। হাসপাতালে নির্ধারিত নিজ কর্মঘন্টার বাহিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসপাতাল প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। চিকিৎসার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনতে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও দূর্ভোগের প্রতিটি অভিযোগ সরেজমিনে বিশ্লেষন করে প্রকৃত কারণ অনুসন্ধান ও সম্ভাব্য সমাধানের উপায় বের করতে হাসপাতাল প্রশাসনকে সুপারিশ করবে। প্রাথমিকভাবে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা, রোগীকে সেবা দিতে বিভিন্ন স্তরে আর্থিক লেনদেন বন্ধ করা, চিকিৎসা সেবার সাথে জড়িতদের চিকিৎসক, নার্সদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ, দালালের দৌড়াত্ব বন্ধ করাসহ নানা উদ্যোগের কথা জানানো হয়। এরপর ১০টি সুপারিশ সম্বলিত একটি স্বারকলিপি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের কাছে দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ