শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না : মুনতাসির

রিপোটারের নাম / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। তার দাবি, সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি কোনো আসন পাবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতেছে, এটা মোটামুটি নিশ্চিত।

আমি মাঠের রাজনীতি করি, রাজনীতি শিখেছি রাজপথ থেকে। মানুষের পালস বুঝি, এসি রুমে বসে রাজনীতি করি না। সেজন্য বুঝে শুনেই এই কথাটা বললাম।’

তিনি আরো বলেন, ‘গত ১ মাসে আশেপাশে যতজনের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে জামায়াতকে ভোট দিবে।

সবাই মানে সবাই। সাধারণ ভোটার কেউ বিএনপি বা এনসিপির কথা বলে না। রিকশাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা, চাকরিজীবী থেকে ব্যবসায়ী সবার একটাই কথা, বিএনপি আওয়ামী লীগ সব দেখছি, এবার জামায়াতকে দেখতে চাই, ইসলামী দলকে ভোট দিয়ে দেখি তারা কী করে।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, ‘একবিন্দু বানানো কথা না।

এটা গ্রাউন্ড রিয়েলিটি, মাঠের বাস্তবতা। কিন্ত জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, পেশীশক্তি ঠেকানো, ভোটকেন্দ্র দখল এবং সন্ত্রাস ঠেকানো। এই নির্বাচনে ব্যাপক ভায়োলেন্স হতে পারে, পেশীশক্তি দিয়ে ভোটকেন্দ্র দখল ছাড়া বিএনপির উপায় নাই, কারণ বেশিরভাগ আসনে মানুষ তাদের চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মে বিরক্ত।’

বিএনপির এই অবস্থা দেশের জন্য ভালো না বলে মন্তব্য করেছেন মুনতাসির মাহমুদ। বিএনপির উদ্দেশে তিনি বলেন, “বিএনপি যদি তাদের দলে থাকা তরুণ নেতৃত্ব, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ধারণ করা তরুণদের সামনে নিয়ে না আসে, তাদের ভরাডুবি নিশ্চিত।

যতই তাচ্ছিল্য করেন না কেন, আরেকটা ‘ডাকসু’ লোডিং, যদি এখনো সতর্ক না হন।”

আগামী সুষ্ঠু নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো আসন পাবে না বলেও মন্তব্য করেছেন দল থেকে অব্যাহতি পাওয়া এই নেতা। তিনি বলেন, ‘এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না। তবে জামাতের উচিত, তাসনিম জারা, ডা. মাহমুদা মিতু আর হাসনাতকে ছেড়ে দেওয়া। এই ৩ জন অন্তত সংসদে যাওয়া দরকার। বাকিদের অটো পাস দিলেও ফেইল করবে।

ঢাকা-১২ আসনে নির্বাচন করবেন মুনতাসির মাহমুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ঢাকা ১২ আসনে দুই ছাত্র উপদেষ্টা নির্বাচন করার আগ্রহ দেখিয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম। আসিফ অথবা মাহফুজ যে কেউ যদি ঢাকা-১২ আসনে নির্বাচন করে তাহলে আমার জয় নিশ্চিত ইনশাআল্লাহ। এখনো তাদের প্রতি চ্যালেঞ্জ রইল। জুলাই গাদ্দারদের সঙ্গে আমি খেলতে মজা পাই। কিন্ত শুনেছি, আমার ভয়ে ইতিমধ্যে তারা গতিপথ পরিবর্তন করেছে।’

ফেসবুক পোস্টের শেষে তিনি বলেন, ‘যাই হোক, ভোট সুষ্ঠু হলে জামাত-শিবির ক্ষমতায় আসতেছে এটা নিশ্চিত। কিন্ত রাষ্ট্র ক্ষমতায় যেতে তারা কতটুকু প্রস্তুত, সেটা নিয়ে আমি সন্ধিহান। জনসমর্থনের পাশাপাশি তাদের প্রস্তত থাকতে হবে, সন্ত্রাসীদের হাত থেকে ভোট কেন্দ্র রক্ষা করার এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং রুখে দেওয়ার। আল্লাহ ভরসা।’

এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না। তবে জামায়াতের উচিত, তাসনিম জারা, ডা. মাহমুদা মিতু আর হাসনাতকে ছেড়ে দেওয়া। এই ৩ জন অন্তত সংসদে যাওয়া দরকার। বাকিদের অটো পাস দিলেও ফেল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ