শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

হাসিনাকে ফেরত না দিলে ভারতকে আরামে থাকতে দেব না

রিপোটারের নাম / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই বিপ্লবের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বৈরাচার খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রায়ের পর হাইকোর্টের সামনে উপস্থিত জনতাকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে। সে সময় ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনার ফাঁসি হলো’ স্লোগান দিতে দিতে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। একদল ছাত্র-জনতা হাইকোর্টের সামনেই সেজদা দিয়ে ও মোনাজাত করে সন্তুষ্টি প্রকাশ করেন।

গণসেজদার পর মোনাজাতে ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ যারা গুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে। শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আজাব দিয়ে দিও।’

মোনাজাতে তিনি বলেন, ‘আল্লাহ, যাদেরকে এই মাটিতে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, পশুর মত তাদেরকে জবাই করা হয়েছে। আল্লাহ তুমি দেখেছো। দিন শেষে তুমি আমাদের বিজয় দিয়েছো। এখনো যারা অপরাধী আছে, আল্লাহ, এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। এই মাটিতে জুলাইয়ের বিচার যেন নিশ্চিত করতে পারি, সেই তৌফিক দান করো। এই মাটিতে যেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয়। পৃথিবীর কেউ যেন আমাদের এই রাষ্ট্রের এক ফোটা দখল নিতে না পারে’।

এই মঞ্চের ব্যানারে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, ‘আমাদের উচ্ছ্বাস বুঝাতে পারব না। আল্লাহর কাছে শুকরিয়া ন্যায়বিচার পেয়েছি। এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসবে না, তারপরও আমি হাসতেছি। এ বিপ্লবের একমাত্র মাস্টামাইন্ড মহান আল্লাহ, তিনিই বিচার দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করেছি সেজদা দিয়ে।

প্রধান উপদেষ্টা আইনি সহায়তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। হাসিনুর বলেন, হাসিনাকে আনার জন্য ভারতীয় জনগণের সহায়তা খুব প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের ইনশাল্লাহ সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে। আমরা ন্যায়বিচার পাব। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব, ভারত আরামে থাকবে না’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ