শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন কয়েকজন

ডেস্ক রিপোর্ট / ১৯৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিএনপির ঘোষিত ২৩৭ সম্ভাব্য প্রার্থীর মধ্যে কয়েকজন চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, অন্তত ২৩ প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত ও সমন্বয় কমিটি। তবে প্রার্থী নিয়ে তৃণমূলে ধারণার চেয়ে কম বিক্ষোভ হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।

প্রায় দুই দশক পর মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গত ৩ নভেম্বর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই তালিকা প্রায় চূড়ান্ত।

কিন্তু ঘোষণার পরপরই সাতক্ষীরা, ময়মনসিংহ, সিলেট, নাটোর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তাদের দাবি—আন্দোলন ও সংগ্রামে ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

এমন পরিস্থিতিতে বিক্ষোভ হওয়া আসনগুলো নিয়ে আলোচনা হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির বৈঠকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে পরিমাণ আসনে এ ধরনের প্রতিবাদ হচ্ছে, তা খুবই সামান্য। একজন প্রার্থীর অসন্তুষ্টি থাকতেই পারে। আমি বিশ্বাস করি, ধীরে ধীরে সব সমাধান হয়ে যাবে।’

দলের অন্য স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এটা সব রাজনৈতিক দলেই হয়। এত বড় নির্বাচন, এত প্রার্থী—দুই-চারজন বিক্ষুব্ধ হবেই। আমরা সবাইকে বুঝিয়ে সঠিক প্রার্থীকেই মনোনয়ন দেবো। প্রত্যেক এলাকায় দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি দেখবেন।’

জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, তৃণমূলের মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। শিগগিরই বাকি ৬৩ আসনেও জোটসহ বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ