শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

আ.লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আগামীকালের (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ১২ নভেম্বর) রাজধানীর বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয় থেকে শুরু হওয়া এ মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে ছাত্র, যুব, শ্রমিক, নারীসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে যায় শাহবাগে। সেখানে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা।

তারা জানান, ফ্যাসিস্টদের এমন হাকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না কেউ। পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আগুন দিতে আসবে তাদের আগুন দিয়ে পোড়াই দিতে হবে।

এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ