শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

গয়না ডাকাতির চেষ্টার পর দোকানের মালিকের হাতে ২৫ সেকেন্ডে ২০ চড় খেলেন মহিলা

আন্তর্জাতিক ডেস্ক / ১০৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

গুজরাটের আহমেদাবাদের একটি গয়নার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করা এক মহিলা তার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দোকানদারের হাতে ২৫ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ বার চড় খেলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৩রা নভেম্বর দুপুর ১২:৩০ নাগাদ। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি ভাইরাল হয়েছে।

বোরকা দিয়ে মুখ ঢাকা ওই মহিলা গ্রাহক সেজে আহমেদাবাদের রানিপ সবজি বাজারের কাছে অবস্থিত সোনা ও রুপার দোকানে প্রবেশ করেন।

এক মুহূর্ত পরই তিনি ডাকাতি করার চেষ্টায় হঠাৎ দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো (চিলি পাউডার) ছুঁড়ে মারেন।

তবে লঙ্কার গুঁড়ো দোকানদারের চোখে পৌঁছাতে ব্যর্থ হয়।

মহিলার উদ্দেশ্য বুঝতে পেরে দোকানদার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং তাকে বারবার চড় মারতে থাকেন। ২৫ সেকেন্ডের মধ্যে তিনি প্রায় ২০ বার চড় মারেন। এরপর তিনি কাউন্টারের উপর দিয়ে লাফিয়ে মহিলাকে দোকানের বাইরে টেনে নিয়ে যান এবং তখনও তাকে ক্রমাগত চড় মারতে থাকেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে দোকানদার কোনো অভিযোগ দায়ের করতে রাজি হননি। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই মহিলাকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ