শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষে ২ নারীর মাঝে সেলাই মিশিন বিতরণ

ডেস্ক নিউজ / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষ পুনর্বাসনের নিমিত্ত দুজন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা কারাগারের আয়োজন জেলা সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে এ সেলাইমেশিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, মেজর মো. জোবায়ের বিন জহির, জেল সুপার মো. রফিকুল ইসলাম, জেলার মো. তারিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, প্রমূখ।

উল্লেখ্য, সৈয়দপুর চেংমারী কাশিরাম বেলপুকুর এলাকার মো. গোলজার ইসলামের মেয়ে মোছা. সজিদা বেগম সানজিদা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ও তারাগঞ্জ ২ নং কুরশিয়া এলাকার আশরাফ আলী মেয়ে মোছা. আলেজা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। কারাভোগ শেষ দুজনের মাঝে পুনর্বাসনের জন্য সেলাই মেশিন উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ