শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আওয়ামী লীগের সাবেক এমপি

রিপোটারের নাম / ১৫৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস। বুধবার পশ্চিমবঙ্গের কলকাতার কাছেই সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।

কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান, গতকাল বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ