শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

একদিকে সারজিসদের সমন্বয় সভা, অন্যদিকে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের ছবি এবং ভিডিও করতে বাধা দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল, সভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমও বক্তব্য দিয়েছিলেন। সভা চলাকালে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর (বসিলা) ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বংশাল থানা এনসিপির কর্মী ইউসুফ আহত হন।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করতে যান। তারা বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে অবহিত করেন। শোয়েব মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে তাদের সহযোগিতা করতে বলেন।

অভিযোগ করা হয়, রিয়ান ওই সময় বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। তবে তারা কৌশলে পালিয়ে আসেন। পরে বিভিন্ন সময়ে রিয়ানের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দেননি।

সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখতে পেয়ে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিফটের সামনে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ