শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রংপুরের কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৮৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় শ্বাশুড়িকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জামাতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলা বালাপাড়া ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় জামাতার বিরুদ্ধে কাউনিয়া থানায় ধর্ষণের ধারায় মামলা রুজু হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত জামাতা (৫০) স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়ীতে বসবাস করতেন। প্রায় ২৫ দিন আগে ভুক্তভোগী নারীর মেয়ে চাকুরীর করতে ঢাকায় চলে যায়। আর এই সুযোগে শ্বাশুড়িকে জোরপূর্বক দুই দফায় ধর্ষণ করে অভিযুক্ত জামাতা। ৮ অক্টোবর ওই নারীকে বাড়ীতে একাই পেয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন অভিযুক্ত জামাতা। লজ্জায় ভুক্তভোগী নারী ঘটনাটি গোপন রেখে কয়েকদিন আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা থেকে মেয়ে বাড়ীতে চলে আসে। মেয়েকে জামাতার আচারনের বিষয়টি জানায় মা। ঘটনা জানাজানি হলে স্ত্রী ও শ্বাশুড়ীকে ভয়ভীতি দেখায় অভিযুক্ত জামাতা। অত:পর ভুক্তভোগী নারী এ ব্যাপারে শুক্রবার কাউনিয়া থানায় আপন জামাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগে শনিবার ধর্ষণের ধারায় অভিযুক্ত জামাতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ