শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি হলো— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। এর আগে, গতকাল রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন।

ফটক টপকে ভেতরে ঢুকে তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েছেন। এরপর তাদের একজন প্রতিনিধি তাদেরকে শান্ত হবার অনুরোধ করেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সকালে দলটি বলেছে, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে।

অন্যদিকে ঐকমত্য কমিশন আশা করছে, সব দলই জুলাই সনদে সই করবে। আজকের পরও সনদে সই করার সুযোগ থাকবে। কমিশনের মেয়াদের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।

তবে জুলাই যোদ্ধাদের এমন অনড় অবস্থানের কারণে এখন জনমনে প্রশ্ন উঠেছে, আসলেই সনদ অনুষ্ঠান সম্পন্ন করা যাবে কি না!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ