শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজে পাস করেননি কেউ, নীলফামারী জেলায় সর্বোচ্চ শূন্য পাস

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

গত পাঁচ বছরের সব থেকে খারাপ ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ডে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৪৯। জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন।

এবারে অংশগ্রহণকারী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৮৮২ পাস করেছে।

বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির পরিসংখ্যান অনুযায়ী, এবারে এই শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজ থেকে কেউই পাস করতে পারেনি। গত বছরে এর সংখ্যা ছিল ২০। আর শতভাগ পাস করছে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে, গত বছর এর সংখ্যা ছিল ১৫টি।

জানা গেছে, ৪৩টি কলেজ থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬ কলেজের ২৫ জন, লালমনিরহাটে ৫ কলেজের ১৪ জন, রংপুরের ৪ কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪ কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩ কলেজের ১১ জন ও গাইবান্ধা জেলার ২ কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

কলেজগুলো হলো- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল ও কলেজের ১৫ জন, একই উপজেলার চৌধুরানী হাই স্কুল ও কলেজের ৬ জন, গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন, কিশোরগঞ্জ উপজেলার নয়নখান স্কুল ও কলেজের ৫ জন, ডিমলা উপজেলার নাউতারা বালিকা স্কুল ও কলেজের ৩ জন, জিলা পরিষদ স্কুল ও কলেজের ২ জন, ডিমলা সীমান্ত কলেজের ২ জন, গয়াখড়িবাড়ী বালিকা কলেজের ২ জন, নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ সৃজনশীল কলেজের ১জন ও সাতপাই হাই স্কুল ও কলেজের ১জন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার চার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজের ১৫ জন, টাপুর চর স্কুল ও কলেজের ৪ জন, ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজের ১২ জন, রাজারহাট উপজেলার সিংড়া দাবড়িহাট কলেজের ১০ জন, নাগেশ্বরী উপজেলার চিলাখান মডেল কলেজের ৬ জন, কুটিপাড়া ডাঙ্গা স্কুল ও কলেজের ৩ জন, সমাজ কল্যাণ মহিলা কলেজের ১জন, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজের ২ জন, ভুরুঙ্গামারী উপজেলার ডোলডাঙ্গা স্কুল ও কলেজের ১জন, ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর মহিলা কলেজের ৮জন, আমানতুল্লাহ ইসলামিয়া একাডেমি স্কুল ও কলেজের ৫ জন, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজের ৪জন, রানীশংকৈল উপজেলার গোগড় কলেজের ৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজের ২ জন, পীরগঞ্জ উপজেলার এখতিয়াপুর শহীদ সালাহউদ্দীন স্কুল ও কলেজের ১ জন, লালমনিরহাটের কালিয়াগঞ্জ উপজেলার সোনারজাট স্কুল ও কলেজের ৫ জন, একই উপজেলার শিয়াল খাওয়া কলেজের ৩ জন, দক্ষিণ ঘানাশ্যাম স্কুল ও কলেজের ২ জন, হাতিবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজের ২ জন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল ও কলেজের ২ জন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজের ১০ জন, বিরামপুর উপজেলার বেপারীটোলা আদর্শ কলেজের ৩ জন, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজের ২ জন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল ও কলেজের ২ জন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল ও কলেজের ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজের ১ জন, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ জন, পঞ্চগড় জেলার বোদা পাইলট বালিকা স্কুল ও কলেজের ৮ জন, তেতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের ২ জন, বোদা উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল ও কলেজের ১ জন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার গাগর হাই স্কুল ও কলেজের ৫ জন ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজের ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ