শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

রাজধানীতে অগ্নিকাণ্ড: নিহতদের প্রত্যেকের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চায় এনসিপি, বিকেলে প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহতের ঘটনায় বিচার ও নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে প্রতিবাদ সভা করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর-১০ এর স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির তিন দাবি

  •  অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের দোষীদের আটক করে বিচার করতে হবে।
  •  নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
  •  ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সকল কেমিক্যাল গোডাউন অতিদ্রুত সরাতে হবে।

উল্লেখ্য যে,  মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

তাছাড়া,  ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় বিএনপিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ