শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, কলেজশিক্ষার্থী আটক

স্থানীয় রিপোর্ট / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এর আগে তাঁকে সকাল ১০টার দিকে তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হয়। দিনভর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে জানা গেছে, উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থাকা জাতীয় পতাকা স্ট্যান্ডের রশিতে ৬ মাস আগে জুতা বেঁধে জাতীয় পতাকা তোলার ন্যায়ে উত্তোলন করেন ওই শিক্ষার্থী। এ-সংক্রান্ত ২০ সেকেন্ডের একটি ভিডিও গত শুক্রবার রাতে ভাইরাল হয় ফেসবুকে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ