শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

রংপুর বিভাগেই প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস

স্পোর্টস ডেস্ক / ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি হিসেবে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নিজের প্রথম মেয়াদে বুলবুল জানিয়েছিলেন ক্রিকেটকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান।

বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা কেন্দ্রীক। এটা অনেক বছর ধরে হয়েই আসছে। যে কারণে বুলবুল দায়িত্ব নিয়ে ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেই বিষয়ে এগিয়ে যেতে চাইছে বিসিবি। ঢাকার বাইরে সব বিভাগেই আঞ্চলিক অফিস করার লক্ষ্য বিসিবির। যার প্রথমটি হতে পারে রংপুর বিভাগে। আজ (বৃহস্পতিবার) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেন রংপুর বিভাগের বিসিবি পরিচালক হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলমও। তিনি রংপুরের সন্তান।

এদিকে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলাপ করেছেন হাসানুজ্জামান। বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন রংপুরেই শুরু হবে প্রথম কাজ।

গণমাধ্যমে হাসানুজ্জামান বলেন, ‘বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগ একসাথে হবে। তবে রংপুর আলাদাভাবেই শুরু হবে এবং সবার প্রথমে ইনশাআল্লাহ।’

প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বুলবুল সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রতি। তখন গণমাধ্যমে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ