শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

টিকিট বিক্রি নয়, জান্নাতের পথ দেখায় জামায়াত

ডেস্ক রিপোর্ট / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

জামায়াত জান্নাতের টিকেট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়। ইসলামের শিক্ষা অর্জন এবং বাস্তবায়নের জন্য জামায়াত গাইলাইন হিসেবে ভূমিকা পালন করে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল।

রোববার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এ কথা বলেন।

শপথ পরবর্তী সভায় তিনি রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, শপথের মর্যাদা রক্ষা করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আল্লাহ মুমিনদের মাল ও জান দিয়ে দ্বীন কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা নির্দেশ দেন তাই ফরজ বিধান।

তিনি আরো বলেন, শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন করা নয়, শপথের আলোকে নিজেকে পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত জান্নাত লাভ করা যায় না।

তিনি বলেন, ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালিয়ে বলে যে, জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে। প্রকৃত সত্য হচ্ছে- জামায়াত জান্নাতের টিকেট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়। ইসলামের শিক্ষা অর্জন এবং বাস্তবায়নের জন্য জামায়াত গাইলাইন হিসেবে ভূমিকা পালন করে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব সাধনের মাধ্যমে জনগণ পরিবর্তনের পথ তৈরি করবে। এদেশের জনগণ যেই পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য জনগণ দাঁড়িপাল্লাকে বাছাই করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। জামায়াতে ইসলামী এদেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। জনগণও ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা চায়। জনগণের চাওয়া আর জামায়াতে ইসলামীর দলীয় কর্মসূচি একই। তাই জনগণ জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।

দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ