শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

কুরআন শরীফ অবমাননা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্র-জনতার গণপিটুনি

ডেস্ক রিপোর্ট / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পবিত্র কোররআন শরীফ অবমাননার করার কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েছে পুলিশ।

পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন।

এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রসাশন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে এ ঘটনায় ধারণকৃত কিছু ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে। এরপর অভিযুক্তকে গ্রেফতারের দাবি ওঠে।

এ ঘটনার জেরে দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র-জনতা তাকে মারধর শুরু করে। পরে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে রাত সোয়া দুইটার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমে বলেন, ‘আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে ছাত্র-জনতা আমাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ