শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নাসির হোসেনের নৈপুণ্যে এনসিএলে ২য় জয় তুলে নিলো রংপুর

স্পোর্টস ডেস্ক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন নাসির হোসেন। ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে ক্রিকেটে ফেরেন এই ব্যাটিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিরে পাওয়ার সব চেষ্টাই করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজ চট্টগ্রামের বিপক্ষে জ্বলে উঠলেন নাসির।

তার অলরাউন্ডার নৈপুণ্যে সিলেট একাডেমি গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর। টানা ৩ জয়ের পর বন্দরনগরীর দলটিকে মাটিতে নামাল তারা। টুর্নামেন্টে এটা রংপুরের দ্বিতীয় জয়। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে নাসিরের হাতে।

বোলাররা এদিন রংপুরের জয়ের ভীত গড়ে দেয়। প্রতিপক্ষ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করে ১৩৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। লক্ষ্য তাড়ায় ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর। ৩২ বলে ৪৩ রান করেন নাসির। ৪ চার এবং ২ ছয়ে ইনিংস সাজান তিনি। নাসিরের সমান বল খেলে ৩৯ রান করেন জাহিদ জাভেদ। ১৪ বল খেলা অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে অপরাজিত ২৬ রান। ১৬ রানে অপরাজিত থাকেন ইকবাল হোসেন। চট্টগ্রামের হয়ে ৩৮ রানে ২ উইকেট নেন হাসান মুরাদ।

এর আগে টস হারা চট্টগ্রামের হয়ে এক ইরফান শুক্কুর ছাড়া আর কোনো ব্যাটার এদিন দাঁড়াতে পারেননি। ৪৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৭ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ২৮ বল খেলেন এই ব্যাটার। এ ছাড়া ১১ বলে ১৫ রান করেন সৈকত আলী। রংপুরের বোলারদের মধ্যে দিনটা সবচেয়ে বেশি ভালো গেছে আব্দুল গাফফারের। ২১ রানের বিনিময়ে ৩ ব্যাটারকে ফেরান তিনি। ২৬ রান খরচায় ২ উইকেট নেন মুশফিক হাসান। নাসিরের শিকার ১ উইকেট। ৪ ওভারে দেন ৩৮ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ