শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেলো ১-০তে

স্পোর্টস ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

শারজাহতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে এই জয় সহজে আসেনি। দুই ওপেনারের ১০৯ রানের দুর্দান্ত জুটির পর রশিদ খানের স্পিন-বিষে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচকে কঠিন বানিয়ে ফেলেছিল টাইগাররা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই শ্বাসরুদ্ধকর এক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ১১ ওভারেই ওপেনিং জুটিতে আসে ১০৯ রান, যা বাংলাদেশের সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল।

কিন্তু ১১.৪ ওভারে পারভেজ (৩৭ বলে ৫৪) ফরিদ আহমেদের বলে আউট হতেই যেন ছন্দপতন। এরপর মঞ্চে আসেন রশিদ খান এবং একাই ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সাইফ হাসান (০), তানজিদ তামিম (৩৭ বলে ৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০) ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন। উইকেটের মিছিলে সবশেষ সংযোজন তানজিম সাকিব। রানের খাতা খোলার আগেই নূরের বলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে। এতে ১০৯/০ থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬

জয়ের জন্য শেষ ১২ বলে যখন ১৬ রান প্রয়োজন, তখন ১৯তম ওভারে আক্রমণে আসেন ওমরজাই। নুরুল হাসান সোহান প্রথম দুই বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরের বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে রিশাদ হোসেন চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন।

১ম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরবর্তী ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ