শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সব মেডিকেলে ক্লাস বর্জন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আজ

ডেস্ক নিউজ / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালে ক্লাস-পরীক্ষা বর্জন ও ইন্টার্ন চিকিৎসকেরা আজ শনিবার (৮ মার্চ) কর্মবিরতি পালন করবেন। পাঁচ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

ঘোষণায় জানানো হয়, সব মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও সংশ্লিষ্ট স্টাফদের অবগতির জন্য জানানো যাচ্ছে, নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে—

৮ মার্চ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সারা দেশে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন করবে।

বেলা ১১টায় সারা দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন বা বিক্ষোভ মিছিল পালন করবেন। দুপুর ১টায় বিক্ষোভ মিছিল বা মানববন্ধন শেষ করে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ডিরেক্টর, প্রিন্সিপাল, এইচওডি, মিড লেভেলসহ সব সরকারি ও বেসরকারি ট্রেইনিদের কাছে স্মারকলিপি প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ